খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমের সম্পর্কের টানাপড়েন ও বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খালিশপুরের আলমনগর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। অভিযুক্ত তরুণীও একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। ঘটনার পর আহত অনিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আলমনগর রোলিং মিল মসজিদ সংলগ্ন একটি ব্যাচেলর মেসের সামনে এই ঘটনা ঘটে। অনিক কাঁচামরিচ নিয়ে যাওয়ার সময় ওই তরুণী তাকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে পেটে ছুরিকাঘাত করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি অন্যদেরও ছুরিকাঘাতের হুমকি দেন। পরে স্থানীয় বাসিন্দারা সাহসিকতার সাথে তরুণীর কাছ থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অনিক ও ওই তরুণীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়েতে অস্বীকৃতি এবং অন্য মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। এরই একপর্যায়ে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনিকের পেটে ছুরিকাঘাত করা হলেও বড় ধরনের কোনো জখম বা ক্ষত হয়নি। মেয়েটির পরিবার দাবি করেছে যে তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে এবং তারা এ সংক্রান্ত চিকিৎসার কাগজপত্রও থানায় জমা দিয়েছে।
ওসি আরও জানান, আহত অনিক এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ করতে চাননি। দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে, তবে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।