ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে অবস্থিত দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকেও নিজেদের সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত সোমবার ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে বেশ কিছু মার্কিন উড়োজাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়া এসব আকাশযানের তালিকায় মাঝ-আকাশে জ্বালানি সরবরাহকারী বেশ কয়েকটি ট্যাঙ্কার বিমানও রয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে আসা এই হুমকির ধরন ঠিক কেমন, তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে এখনো পর্যালোচনা চলছে। এটি কি কোনো তাৎক্ষণিক হামলার পূর্বাভাস, নাকি নিয়মিত নিরাপত্তা সতর্কতার অংশ—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।