অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তার গাড়ির জানালা খোলা ছিল। ঠিক তখনই এক যুবক মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে তার ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
খোয়া যাওয়া ফোনটি ফিরে পেতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে ফোনটি বেহাত হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বরটি থেকে বা অন্য কোনো মাধ্যমে কেউ যদি আর্থিক সাহায্য চায়, ভয়ভীতি দেখায় কিংবা কোনো ধরনের সন্দেহজনক বার্তা পাঠায়, তবে তা আমলে না নিয়ে এড়িয়ে চলার অনুরোধ করেছেন তিনি।
সবশেষে, নিজের এমন অসতর্কতার জন্য আক্ষেপ ও বিরক্তি প্রকাশ করেন অধ্যাপক আসিফ নজরুল। একই সাথে হারানো মোবাইল ফোনটি যেন দ্রুত উদ্ধার হয়, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।