টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:২০:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:২০:১৬ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহসেনা বেগম (৪৫) ও সৈয়দুর রহমান (২১)। তাঁদের মধ্যে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ক্যাম্পের ই-ব্লকে পৌঁছায়। এ সময় ওই দুই ব্যক্তি টহল দলের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করা হয়।
পরে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের আটক করেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology