ফুটবলের সোনালি দিনের স্মৃতি, কিংবদন্তি খেলোয়াড়দের মিলনমেলা আর ভালোবাসার আবহে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। মরহুম মঞ্জুরুল ইসলাম রতনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এ ম্যাচে সোনালী অতীত উত্তরবঙ্গ একাদশের কাছে ৫ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে সোনালী অতীত বিরামপুর একাদশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠে ভিক্টর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ‘কিংবদন্তির স্মৃতিতে, ফুটবলের বন্ধনে’ প্রতিপাদ্যে আয়োজিত খেলায় সাবেক জাতীয় দলের তারকা ফুটবলারসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার অভিজ্ঞ খেলোয়াড়রা অংশ নেন।
সোনালী অতীত উত্তরবঙ্গ একাদশের হয়ে মাঠে নামেন সাবেক ফিফা রেফারি ভুবন মোহন তারফদার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক তিতুমীর চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার আজিম, অমিত খান শুভ্র, মোশাররফ হোসেন মিল্টন, এরশাদুল হকসহ বিভিন্ন জেলার সাবেক ও কিংবদন্তি ফুটবলাররা। এছাড়াও দিনাজপুর, নওগাঁ, নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, রংপুর, জয়পুরহাট ও রাজশাহীর অভিজ্ঞ খেলোয়াড়রা দলটিতে অংশ নেন।
অন্যদিকে সোনালী অতীত বিরামপুর একাদশের হয়ে খেলেন এস এম কাদিরুজ্জামান প্রিন্স, রফিকুল ইসলাম, আবু হোসেন, রেজোয়ান, মুক্তার হোসেন, শাহিন কাদির, জাকারিয়া হোসেন রানা, আলী হোসেন, দানেজ উদ্দিন মন্ডল, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম রুবেল, মোস্তাফিজুর রহমান মাসুম, রায়হান কবির, মুশফিকুর রহমান লিটন, হুমায়ুন কবির, রেজাউল করিম রেজু, পলাশ বিন আশরাফী ও রবিউল ইসলামসহ স্থানীয় সাবেক ফুটবলাররা।
খেলায় উত্তরবঙ্গ একাদশের সাবেক জাতীয় দলের তারকা খেলোয়াড়দের নৈপুণ্যে বিরামপুর একাদশের জালে ছয়বার বল জড়ায়। তবে ফলাফলের বাইরে এ আয়োজনের মূল আকর্ষণ ছিল ফুটবলের সোনালি দিনের খেলোয়াড়দের একসঙ্গে মাঠে ফিরে আসা এবং প্রয়াত সতীর্থের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো।

খেলা শেষে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির সৌজন্যে সোনালী অতীত বাংলাদেশ দলের সাবেক তারকা ফুটবলারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কিংবদন্তি খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর এ আয়োজন মাঠের উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।
উল্লেখ্য, মরহুম মঞ্জুরুল ইসলাম রতন ছিলেন একজন কিংবদন্তি ফুটবলার এবং ভিক্টর স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং ফুটবলের পুরোনো দিনের বন্ধনকে নতুন করে জাগিয়ে তুলতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। সুশৃঙ্খল ও সফল এ আয়োজনের জন্য ভিক্টর স্পোর্টিং ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংশ্লিষ্টরা।