হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন

হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কার্যকরী কমিটি গঠন

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:২৭:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জে্র ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  রবিবার বিকেলে হাওর বাঁচাও আন্দোলনের ১১সদস্য বিশিষ্ট ধর্মপাশা উপজেলার আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ।  অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ, সদস্য আব্দুর রাজ্জাক, মজিবুর রহমান মজুমদার,  আদিল আরমান, শিক্ষা উদ্যোক্তা গোলাম জিলানী, কৃষক আনিছুর রহমান,খসরু মিয়া, সুজাদ আহমেদ, সাংবাদিক সাদ্দাম হোসেন, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল শিকদার রাজ, উপজেলা ছাত্রদল নেতা আরিফ হোসেন প্রমুখ৷ সভায় সর্বসম্মতিক্রমে স্যগঠনটির উপজেলা কমিটির  সভাপতি পদে চয়ন কান্তি দাস ,  সিনিয়র সহসভাপতি পদে আনিছুর রহমান,  সহ সভাপতি গাজী রহমান, তনয় কান্তি চক্রবর্তী পিন্টু,  ইকবাল হোসেন, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক পদে আরিফ হোসেন, সুমন চন্দ্র সরকার, উজ্জ্বল মিয়া ও প্রচার সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন বাবুর নাম ঘোষণা করা হয়।   আগামী এক সপ্তাহের মধ্যে হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলার এই আংশিক কার্যকরী কমিটি  সভা করে ৩১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা  সুনামগঞ্জ জেলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology