রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত

রূপগঞ্জে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী র‌্যালি অনুষ্ঠিত

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১১:৩৭:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১১:৩৭:৪৭ অপরাহ্ন
বিশ্ব জাকের মঞ্জিল খাজা বাবা ফরিদপুরীর পবিত্র ওরশ শরীফ-২০২৭ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাওয়াতি ও প্রচারমূলক র‌্যালি করেছে জাকের পার্টি ও সহযোগী সংগঠন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ইছাখালী মোড় থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি কায়েতপাড়া ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা জাকের পার্টির সভাপতি জোবায়ের আলম ভূঁইয়ার সভাপতিত্বে র‌্যালিতে নেতৃত্ব দেন কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শরিফ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির নেতা মোহাম্মদ আলামিন দেওয়ান, আরমান মোল্লা, মো. ইব্রাহিম মিয়া, জসীম উদ্দিন, নীরব, সজল মোল্লা, ছাত্র ফ্রন্ট নেতা গোলাম ফয়সালসহ কায়েতপাড়া ইউনিয়ন জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফ-২০২৭ উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ সময় তাঁরা ওরশ শরীফের সার্বিক সফলতা কামনা করেন।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology