মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১১:৪৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১১:৪৩:৫৯ অপরাহ্ন
 মোহনগঞ্জে নাশকতা মামলার আসামি  নূরুল আমিন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল আমিন পৌরশহরের টেংগাপাড়া এলাকার বাসিন্দা।  তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর ইসলাম হারুন  এ তথ্য নিশ্চিত করেছেন। 
জানা গেছে,  গত ১১ নভেম্বর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সহসভাপতি নুরুল আমিন,  সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ওসি হাফিজুল ইসলাম বলেন, সম্প্রতি হওয়া একটি নাশকতা মামলার এজহারভুক্ত আসামি নুরুল আমিন। আজ দুপুরে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।।

 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology