দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, মামলা দায়ের

দিনাজপুরের চিরিরবন্দরে ৪৩০ গ্রাম গাঁজাসহ আটক ৫, মামলা দায়ের

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১২:৩১:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১২:৩১:১৩ পূর্বাহ্ন
‎দিনাজপুরের চিরিরবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক আরও ২ জনসহ মোট ৭ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের রাত ৩টা ৫০ মিনিটের দিকে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোশাররফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হবিবর রহমানের বাড়ির বাইরে অবস্থিত অটো গ্যারেজের ভেতরে মাদক কেনাবেচা চলছে।
‎​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ওই গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় ৪৩০ গ্রাম গাঁজাসহ (যার আনুমানিক বাজারমূল্য ৪,২০০ টাকা) ঘটনাস্থল থেকে ৫ জন আসামীকে হাতেনাতে আটক করা হয়।
‎​আটককৃত আসামীরা হলেন:
‎১. মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-গুড়িয়াপাড়া রানীরবন্দর।২. বিপ্লব রানা @ রানা (২০), পিতা-মোঃ সামিউল ইসলাম, সাং-রানীপুর (মাঝাপাড়া)।. মোঃ মোস্তাকিম (২৪), পিতা-রেজ্জাক আলী, সাং-রানীপুর নদীরপাড়।
‎ মোঃ মইনুল ইসলাম বাসু (২১), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-নশরতপুর বালাপাড়া।
‎۵. মোঃ শান্ত ইসলাম সিয়াম (২১), পিতা-লতিফুর রহমান @ লতিফ হোসেন, সাং-রানীপুর রানীরবন্দর।(সকলের থানা: চিরিরবন্দর, জেলা: দিনাজপুর।)
​এছাড়া অভিযানে পলাতক অপর ২ জন আসামী— ১. মোঃ হবিবর রহমান (৫০) ও ২. মোছাঃ মেহের নেগার @ মেহেরুনেচ্ছা (৪৫)-কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
‎​এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা নং-১৩, তারিখ-১৬/১১/২০২৬ খ্রিঃ রুজু করা হয়েছে। মামলার তদন্তভার অর্পণ করা হয়েছে এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল আলমের ওপর।
‎চিরিরবন্দর ​থানার অফিসার ইনচার্জ ওসি  মাহমুদুন নবী জানিয়েছে, এলাকায় মাদকের বিরুদ্ধে চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology