দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১, মামলা রুজু

দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১, মামলা রুজু

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১২:৪০:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১২:৪০:০১ পূর্বাহ্ন
‎দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ মো. সাদেকুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের দেবীগঞ্জ বাজার থেকে ডাঙ্গারবাজার রোডস্থ গুদাম ফ্যাক্টরির আলমগীরের চা-পানের দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।

‎​অভিযানকালে মো. সাদেকুল ইসলামকে ৫৫ গ্রাম গাঁজাসহ হাতেহাতে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ হাজার টাকা। আটককৃত সাদেকুল ইসলাম উপজেলার চকমানিক ডাঙ্গারহাট এলাকার সদির উদ্দিনের ছেলে।
‎​এ ঘটনায় বাদীর এজাহারের প্রেক্ষিতে চিরিরবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা নং-১৪ (তারিখ: ১৬/১১/২০২৬ খ্রি:) রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. মাইনুল ইসলামের ওপর অর্পণ করা হয়েছে।
‎​চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, বর্তমান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology