দেবহাটা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র;্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান। দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুজিবুর রহমান, সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান প্রমুখ। সভায় দূর্যোগ প্রতিরোধ ও প্রশমন করতে নিজেদের সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারনে বিভিন্ন রকমের দূর্যোগ আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। বক্তারা বলেন, প্রাকৃতিক দূর্যোগ আর মানবসৃষ্ট দূর্যোগ মোকাবিলা করেই সীমান্ত সংলগ্ন এলাকার মানুষদেরকে বেচে থাকতে হয়। সেইজন্য আগে থেকে সতর্ক হয়ে প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহন ও আশ্রয়ন কেন্দ্রে আসার জন্য আহবান জানানো হয়।