চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ

চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৫:৩১:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৫:৩১:৪৬ অপরাহ্ন
দিনাজপুরের চিরিরবন্দর থানা থেকে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও ওয়ারেন্টভুক্তসহ মোট ১৩ জন আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
‎
‎​বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে প্রিজনার ভ্যানে করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
‎
‎​পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পাঠানো আসামিদের মধ্যে নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামি ৬ জন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামি ২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন এবং ১ জন চোর রয়েছেন।
‎
‎​আসামিদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রিজনার ভ্যানে করে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে থানা থেকে রওয়ানা দেওয়া হয়।
‎
‎চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় অপরাধ নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology