ভারতীয় বিমানের ওপর নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন এই ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ভারতের কোনো বাণিজ্যিক, যাত্রীবাহী কিংবা সামরিক বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিশেষ নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)।
জানা গেছে, গত বছরের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহালগামে ঘটে যাওয়া হামলার জেরে দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলে পাকিস্তান তা নাকচ করে দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। এর পরপরই ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের পদক্ষেপ নেয় পাকিস্তান। জবাবে ২০২৫ সালের ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেয় ভারত।
এই উত্তেজনার ধারাবাহিকতায় গত বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালায় ভারতীয় বাহিনী। পাল্টা জবাব হিসেবে ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ নামের সামরিক অভিযান পরিচালনা করে পাকিস্তান। সে সময় ইসলামাবাদ দাবি করে, তারা তিনটি রাফায়েলসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং বেশ কিছু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। টানা প্রায় ৮৭ ঘণ্টার তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের ১০ মে যুদ্ধবিরতিতে পৌঁছায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশ।
এদিকে দীর্ঘ সময় ধরে আকাশসীমা বন্ধ থাকায় বড় ধরনের অর্থনৈতিক ও পরিচালনাগত চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের এভিয়েশন খাত। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ফ্লাইটগুলোকে ঘুরপথে দীর্ঘ সময় ধরে চলাচল করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ ও সার্বিক পরিচালন ব্যয় অনেকটাই বেড়ে গেছে। তবে তুলনামূলকভাবে পাকিস্তানের বিমান চলাচল খাতে এর প্রভাব অনেক কম। উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পরও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছিল পাকিস্তান।