ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৈধ ইটভাটার তুলনায় অবৈধ ইটভাটার সংখ্যা আশঙ্কাজনক হারে বেশি। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ১৪৮টি ইটভাটা রয়েছে,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৬১টি ইটভাটার, অথচ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে অন্তত ৮৭টি ইটভাটা নাই কোনো প্রশাসনের নজরদারি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা স্থাপন বা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে ইটভাটা স্থাপনের আগে জেলা প্রশাসন, বিএসটিআই, স্থানীয় ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এসব আইনের তোয়াক্কা করছে না জেলার ইটভাটা মালিকরা।
সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় অধিকাংশ ইটভাটা ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে। অনেক ভাটার আশপাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল, যা স্পষ্টভাবে আইনবিরোধী।
অভিযোগ রয়েছে, প্রশাসনের নাকের ডগায় বৈধ ও অবৈধ সব ইটভাটাতেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কয়লা ও কাঁচা কাঠ। ফলে সৃষ্টি হচ্ছে ভয়াবহ বায়ুদূষণ। বিষাক্ত ধোঁয়ার কারণে আম, লিচু, নারিকেল, ধানসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আশপাশের বসতবাড়ির টিনশেড ঘরের চাল পর্যন্ত পুড়ে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে অব্যাহত বায়ুদূষণের ফলে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
সংশ্লিষ্টদের মতে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর অভিযান ও আইনের যথাযথ প্রয়োগই পারে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক নাজিম হোসেন শেখ বলেন, অমরা কয়েক দিনের মধ্যে নিয়মিত অভিযান পরিচালনা করব।ওনার কাছে আরো জানতে চাইলে তিনি জানান গতকয়েক মাসের ভেতরে কোনো অভিযান পরিচালনা করা হয়েছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন,কিছু দিন আগে ও সরাইল উপজেলায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।