দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া সংরক্ষণ ও সেবনের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ আল আমিন (২০)। তিনি চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর পোস্ট অফিস এলাকার মোঃ শরিফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর দিবাগত রাত ১২টা ১০ মিনিটে (০০:১০ ঘটিকা) চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ০৬ নং অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পোস্ট অফিস বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযান চলাকালে বাজারের ভেতর থেকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনরত অবস্থায় আল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ, টাইলসের একটি ভাঙা টুকরো এবং একটি গ্যাসলাইট জব্দ করা হয়।
আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা ফাতেহা তুজ জোহরাকে জানানো হয়। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং অভিযুক্ত আল আমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।