জুমার নামাজের পর উপজেলার চৌমুহনী পূর্ব বাজার এলাকার কাছারি বাড়ি মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে আয়োজিত মিছিলটি বড় পোল ও নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মিছিলকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার একপর্যায়ে ব্যাংক ভবনের সামনের ফটক ও দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং জানালার দুটি কাচ ভাঙচুর করেন। প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বাইরে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ওসি আরও উল্লেখ করেন, মিছিলে অংশ নেওয়া প্রায় ৩০ জনের মধ্যে ইতোমধ্যে ১৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং অভিযানে একজনকে আটক করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়েরের পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।