নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গণদেবপুর হাজেরা নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশুসন্তানকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে কাউসার, মোহাম্মদ আলী আক্কাস, বেগম সানজানা আহমেদ রাফি, মিনারা বেগম ,নুসরাত ও সুহী বিরুদ্ধে সাংবাদিক ইমরান ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ১৮ মাস বয়সী শিশুসন্তানকে আঘাত করার অভিযোগ উঠেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
একজন অন্তঃসত্ত্বা নারী ও মাত্র ১৮ মাস বয়সী শিশুর ওপর আঘাতের অভিযোগে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইমরান ভূঁইয়া ও তাঁর পরিবার।