সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা

সরাইলে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সাংগঠনিক সভা

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৪:৫৩ অপরাহ্ন
দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসাইন মাহবুব শ্যামল।

সভায় প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, মো. হাফিজুর রহমান মোল্লা (কচি), আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ও মো. জহিরুল হক খোকন (ভিপি জহির)।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীসহ নেতৃবৃন্দ।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরাইল উপজেলা উলামা দলের সভাপতি হাবিবুর রহমান হাবিব। এছাড়া সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতারা আগরতলা ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছেন। তাদের ভাষ্য, এসব ব্যক্তির দেশে প্রবেশের বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে তারা দেশের মাটিতে পা রাখতে না পারেন।

সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology