গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী

গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৭:০০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৭:০০:১৩ অপরাহ্ন
রংপুরের গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করেছেন রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মোকারেমা খাতুন তাঁকে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। বিদ্যালয়টি প্রাথমিক ;ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত হয়। শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিদ্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি শিক্ষা-সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি হয়। পরিদর্শন কালে রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, উক্ত বিদ্যালয়টি গরীব অসহায় পরিবারের শিশুদের যত্নের সাথে পাঠদান করে আসছে যেটি আমাকে মুগ্ধ করেছে। তবে দূঃখের বিষয় হইল বর্তমান যুগে এসেও বিদ্যালয়টি টিনসেড। যেখানে নেই কোন স্বা;সম্মত বাথরুম। বিদ্যালয়টিতে কাঁচা মাটির উপরেই শিক্ষকগণ পাঠদান করে আসছেন। বিধায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং তিনি তার বক্তব্যের শেষে বিদ্যালয়টিকে নিজের বিদ্যালয় বলে তার উন্নয়নের জন্য সর্বো&;চ চেষ্ঠা করবেন মর্মে জানায়

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology