উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডি.এম. দুলাল

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডি.এম. দুলাল

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:০২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:০২:৩৬ অপরাহ্ন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের সমর্থন পেলে চেয়ারম্যান পদে প্রার্থী হবার ইচ্ছা প্রকাশ করেছেন ডি.এম. দুলাল, তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। সরাইল সদরের সৈয়দটলা গ্রামের কৃতি সন্তান। 

গত (২৬ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কালীকচ্ছ পাঠশালায় বিএনপির  সাংগঠনিক সভায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দলের সমর্থন পেলে তিনি নিজে নির্বাচনের প্রার্থী হবার আগ্রহের কথা জানান। 

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে ডি.এম. দুলাল বলেন, বিএনপির দুঃসময়ে তিনি রাজপথে থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার পাশাপাশি নির্যাতন ও কারাবরণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।পরিবারের তারা সাত ভাই, তার কারণে তারাও নির্যাতিত হয়েছে। 

এ সময় তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন চড়াই-উতরাইয়ের কথা উল্লেখ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।

বক্তব্যের একপর্যায়ে সরাইল উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন ডি.এম. দুলাল। তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology