বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন

বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:০৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:০৪:২৬ অপরাহ্ন
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ধামরাই উপজেলার ১০নং সোমভাগ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ২০২৬ শুক্রবার বিকালে ডাউটিয়া মিলন সংঘের মাঠে। 

উঠান বৈঠকের ওফাজউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন। 

আরও বক্তব্য রাখেন সোমভাগ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান,  সোমভাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি কামরুল হাসান খোকন, সাবেক সংরক্ষিত নারী মেম্বার জুলেখা ও সাবেক আরেক মহিলা মেম্বার জুলেখা বেগম   সহ উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে ১০ নং সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন বলেন বিগত সরকারের আমলে সোমভাগ ইউনিয়নের জন্য কোন ধরনের কাজ করেনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই সোমভাগ ইউনিয়নের জন্য সর্বোচ্চ কাজ করব বলে জানান তিনি।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology