চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৬ ০১:৪৪:১৮ পূর্বাহ্ন
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ারুল ইসলাম (৩২) নামের এক ইয়াবা সেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
‎
‎পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎​মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় চিরিরবন্দর থানাধীন ১ নম্বর নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামস্থ 'রশিদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশন'-এর উত্তর পাশে মহাসড়কের ফুটপাত থেকে তাকে আটক করা হয়।
‎
‎​দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার পাল্টাপুর গ্রামের মোঃ সহিদুল ইসলামের ছেলে।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ১ নম্বর নশরতপুর ইউপি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল।
‎
‎অভিযানকালে রাণীপুর গ্রামের হাইওয়ের ফুটপাতে ১ পিস ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রাখা ও সেবনরত অবস্থায় আনোয়ারুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
‎
‎​বিষয়টি তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাবা শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন।
‎
‎সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ড প্রদান করেন।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এলাকাকে মাদকমুক্ত করতে চিরিরবন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
 

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: রনি ইসলাম

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology