ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:৩০:২২ অপরাহ্ন
নীলফামারীর ডিমলায় মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, প্রেমের মোহে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোর সংক্রান্ত অপরাধ দমনে একটি সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  
​ডিমলা থানা পুলিশের আয়োজনে    আজ ১২ অক্টোবর সকালে  সুন্দর খাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও আইনবিষয়ক বক্তব্য প্রদান করেন ডিমলা থানার   এস আই    সাগর   ইসলাম।  

​অনুষ্ঠানে সুন্দর খাতা শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে ডোমার সার্কেল) জনাব মো: ফারুক আহমেদ, পিপিএম-সেবা এর পরিচালনায় নীলফামারী জেলা পুলিশ ও ডিমলা থানা নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের বিট পুলিশিং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology