ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই নিয়মিত অভিযানে মোট ৫৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে নতুন ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও অপরাধের আলামত জব্দ করা হয়। অভিযানে সবচেয়ে বেশি ১৭৫ জন গ্রেফতার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ২৭ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৩ জনকে গ্রেফতার করেছে।