লক্ষ্মীপুর সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি আল আমিন ছৈয়ালকে (৩৮) নোয়াখালীর মাইজদী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ (সিপিসি-৩)। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সুধারাম মডেল থানাধীন মা ও শিশু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর মনোহন গ্রামের আবু ছৈয়ালের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাতে এক প্রবাসীর স্ত্রী প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি প্রসাধনকক্ষে (টয়লেট) যাওয়ার জন্য ঘরের বাইরে বের হলে, আগে থেকে ওত পেতে থাকা আল আমিন তাকে জোরপূর্বক একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে দেশীয় অস্ত্রের (ছুরি) ভয় দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।
এই ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় আল আমিনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নোয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।