মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা

মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৭:০৪:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৭:০৪:১৭ অপরাহ্ন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধবপুরের ১১৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ইউএনও জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 
সমাবেশে বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিরেষ ভট্টাচার্য হিরো, সদস্যসচিব সুমিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ পাল ও সাধারণ সম্পাদক লিটন রায়। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান ও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সমাবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology