জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:১৩:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:১৩:৩৩ অপরাহ্ন
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের ক্ষতের মাঝেই নতুন ধাক্কা খেল বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) আইসিসির শাস্তির মুখে পড়তে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ম্যাচ চলাকালীন সব ধরনের সময়ছাড় বিবেচনা করার পরও বাংলাদেশ দল বোলিংয়ে নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, স্লো ওভার রেটের কারণে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশে থাকা সব ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া এই স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি বাংলাদেশ দল সরাসরি মেনে নিয়েছে। ফলে এই বিষয়টি নিষ্পত্তিতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।




















































সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology