সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এবং উৎসবের দিনগুলো রাঙিয়ে তুলতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। কোরবানির ঈদ বা অন্যান্য উৎসবের তুলনায় দুর্গাপূজায় তাঁর আনন্দ ও ঘোরাঘুরির সুযোগ বেশি থাকে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজার পরিকল্পনা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, উৎসবের দিনগুলোতে আলাদা আলাদা পোশাক পরার জন্য তিনি বেশ আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। তিনি জানান, "গত একমাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি। এটা সপ্তমীতে পড়বো, এটা অষ্টমীতে পড়বো, এটা নবমীতে পড়বো, এটা দশমীতে পড়বো। সুতরাং এই আনন্দও কিন্তু কম নয়।"
ঈদের উৎসবের সাথে পূজার তুলনা করে তিনি আরও বলেন, "ঈদে দায়িত্ব বেশি থাকে, আর পূজায় হলো আমার ঘোরাঘুরি আর আনন্দ বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন এটা আমাদের প্রাণের উৎসব।"
দুর্গাপূজা যেন সবার জীবনে শান্তি ও অনাবিল আনন্দ বয়ে আনে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবার উদ্দেশ্যে তিনি বলেন, "সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই উৎসবের রঙটা যেন উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়।"
সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব দেশের প্রতিটি মানুষের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দিক—ব্যারিস্টার রুমিন ফারহানার এই বক্তব্য ও প্রস্তুতিতে এমন ইতিবাচক ও উৎসবমুখর বার্তাই ফুটে উঠেছে।