দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে পড়ে মুসরাত জাহান মিতু (১৬) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। দীর্ঘ পাঁচ ঘণ্টা খোঁজাখুঁজির পর শনিবার (১০ অক্টোবর) রাতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুসরাত জাহান মিতু উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের ছোট বাউল এলাকার মোখলেসুর রহমান ও জরিনা আক্তার দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী মিতু শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে যান।
পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দীর্ঘ সময় অনুসন্ধানের পর রাত আনুমানিক ৮টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মাত্র ১৬ বছর বয়সে মিতুর এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। পাশাপাশি পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।