পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ

পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০১:১০:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০১:১০:১৫ অপরাহ্ন
ইন্টারনেটের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP) দুটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি (সিকিউরিটি বাগ) শনাক্ত করা হয়েছে। এই ত্রুটির কারণে সৃষ্টি হওয়া সাইবার ঝুঁকি এড়াতে এবং সম্ভাব্য হ্যাকিং থেকে সুরক্ষায় বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ত্রুটিগুলোর সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তাই অনেক প্রতিষ্ঠান আগাম সতর্কতা হিসেবে তাদের সার্ভার ও ওয়েব পোর্টাল সাময়িক সময়ের জন্য ডাউন বা অফলাইন করে রেখেছে। বর্তমানে এই নিরাপত্তা ঘাটতি দূর করতে এবং ওয়েবসাইটগুলো সুরক্ষায় পিএইচপি ডেভেলপার ও আইটি বিশেষজ্ঞরা দ্রুত কাজ করে যাচ্ছেন। ত্রুটি সংশোধন (প্যাচ আপডেট) সম্পন্ন হলেই ওয়েবসাইটগুলো আবার স্বাভাবিকভাবে চালু করা হবে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology