বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার

বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০২:৩৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০২:৩৫:০৬ অপরাহ্ন
বরগুনার বেতাগীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকাসহ মোস্তাফিজুর রহমান সোহেল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেতাগী পৌর কৃষকদলের সাবেক সভাপতি বলে জানা গেছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারের তথ্য রয়েছে। তবে আগের মামলার বর্তমান অবস্থা ও বিচারিক নিষ্পত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেতাগী টাউন ব্রিজসংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বেতাগী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন অংশ নেন।

বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাউন ব্রিজের পাশের ওই চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল খানের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বেতাগী থানার ওসি মোঃ এনামুল হক বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী টাউন ব্রিজের পাশের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোস্তাফিজুর রহমান সোহেল খানকে ১৫০ পিস ইয়াবা ও ৩ হাজার ১৮০ টাকাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology