গাইবান্ধার সাঘাটায় নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে এক কাঁকড়া গাড়িচালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং কাঁকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের আগ কচুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে বালু উত্তোলনকারীরা ড্রেজার ফেলে পালিয়ে যান। তবে অবৈধভাবে উত্তোলিত বালু কাঁকড়া গাড়িতে লোড করার সময় সুমন (১৯) নামের এক চালককে আটক করা হয়। তিনি সাঘাটা উপজেলার কচুয়া বাজার এলাকার শফিকুলের ছেলে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি মামলায় তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং কাঁকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।