মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড

মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড

আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:২২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:২২:৩৪ অপরাহ্ন

মাদক সেবন ও বিক্রির দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল।


পুলিশ জানায়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অপরাধের ধরন অনুযায়ী এক মাস, দুই মাস, ১০ দিন ও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology