আমতলীতে ইয়াবাসহ আটক ৩

আমতলীতে ইয়াবাসহ আটক ৩

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪০:৫০ অপরাহ্ন

বরগুনার আমতলীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী সেতুর পশ্চিম পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন মোস্তফা মাদবরের করাতকলের সামনে ইটের সলিং করা রাস্তা থেকে তাঁদের আটক করে আমতলী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—ঘটখালী এলাকার মো. মুছা মুসুল্লি (২১), মো. সোহেল খান (২৫) ও মো. বেল্লাল চৌকিদার (২৫)। তাঁদের মধ্যে মুছা মুসুল্লির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহেল খানের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, বেল্লাল চৌকিদারকে মাদক বিক্রিতে মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুছা মুসুল্লির বাবার নাম মো. আলমগীর মুসুল্লি, সোহেল খানের বাবার নাম আবদুল গনি খান এবং বেল্লাল চৌকিদারের বাবার নাম এন্তাজ চৌকিদার। তাঁরা সবাই ঘটখালী এলাকার বাসিন্দা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology