লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪৫:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৬:৪৫:০৮ অপরাহ্ন

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন উত্তর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে প্রবেশ করে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জুয়েল হোসেনকে মারধর করা হয়।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে আব্দুর রহমান শাহেদকে শনাক্ত করা হয়। গ্রেপ্তার শাহেদ (১৯) লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সূত্র: লক্ষ্মীপুর জেলা পুলিশ।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology