৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার

৫ আগস্ট গণভবনের ভিডিও ধারণকারী সাবেক সামরিক পাইলট তাহসিফের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১০:৪৯:৪৫ পূর্বাহ্ন
৫ আগস্টের গণঅভ্যুত্থানের দিন গণভবনের পেছন থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ধারণ করেছিলেন সাবেক সামরিক পাইলট তাহসিফ সৌরি। এই ঘটনার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন বলে জানা গেছে।
গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। এর পরদিন, অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানাধীন রাজাবাড়ী নদীর ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। জানা গেছে, তাহসিফ উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
তাহসিফ সৌরির এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এই ঘটনার পেছনে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করছেন। আবার অনেকের দাবি, বড় কোনো তথ্য গোপন করা কিংবা গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করার উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে এসব দাবি, অভিযোগ ও আশঙ্কার পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী, তিনি কীভাবে মারা গেছেন এবং এই ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না—তা নিশ্চিত করতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের প্রয়োজন।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology