পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস

পার্বতীপুরে বিরোধের জেরে শিক্ষক হত্যা: নিহতের স্বজনদের সঙ্গে পুলিশ সুপারের সাক্ষাৎ, ন্যায়বিচারের আশ্বাস

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১০:৫৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১০:৫৪:১১ পূর্বাহ্ন
‎
‎দিনাজপুরের পার্বতীপুরে দুই পক্ষের বিরোধের জেরে সংঘটিত মারামারিতে চক সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫)-এর নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬) নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
‎
‎​জানা যায়, গত ২৮ অক্টোবর পার্বতীপুর থানাধীন নয়া মোল্লাপাড়া গ্রামে বিরোধকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় মারা যান।
‎
‎​ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা নিহত শিক্ষকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং ঘটনার বিবরণে তাদের বক্তব্য ও গুরুত্বপূর্ণ তথ্য মনোযোগসহকারে শোনেন।
‎
‎​সাক্ষাৎকালে পুলিশ সুপার নিহতের পরিবারের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি ভুক্তভোগী পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। মামলায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎​এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার ও পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

চেয়ারম্যান: মোঃ শাহাদাত হোসাইন
ম্যানেজিং ডিরেক্টর: নাদিম মাহমুদ খান
হেড অব নিউজ: ইমাম হোসেন ( রনি)

অফিস :

হাউস #১৪, রোড #১৩, সেক্টর #১০, উত্তরা, ঢাকা–১২৩০, বাংলাদেশ।

Design & Development BY Nadim Technology