জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় বিরোধীদলীয় নেতার বসুন্ধরাস্থ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইইউ দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পায়।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও সুদৃঢ় ও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।