<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, ধামরাইয়ে তিন রাতে তিন বাসে অগ্নিকাণ্ড কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র বর্ণাঢ্য আয়োজনে মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন

ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন

  • আপলোড সময় : ১১-১১-২০২৬ ১০:৩৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৬ ১০:৩৩:৩৭ অপরাহ্ন
ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তার গাড়ির জানালা খোলা ছিল। ঠিক তখনই এক যুবক মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে তার ফোনটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খোয়া যাওয়া ফোনটি ফিরে পেতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে ফোনটি বেহাত হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বরটি থেকে বা অন্য কোনো মাধ্যমে কেউ যদি আর্থিক সাহায্য চায়, ভয়ভীতি দেখায় কিংবা কোনো ধরনের সন্দেহজনক বার্তা পাঠায়, তবে তা আমলে না নিয়ে এড়িয়ে চলার অনুরোধ করেছেন তিনি।

সবশেষে, নিজের এমন অসতর্কতার জন্য আক্ষেপ ও বিরক্তি প্রকাশ করেন অধ্যাপক আসিফ নজরুল। একই সাথে হারানো মোবাইল ফোনটি যেন দ্রুত উদ্ধার হয়, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক

রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক