<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ডেমো ক্লাস অনুষ্ঠিত রাজধানীতে নাশকতার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী আটক ছিনতাইয়ের কবলে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ চিরিরবন্দরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন শীতের আগমনেও নেত্রকোনার হাওরাঞ্চলে এখন দেখা মিলছে না অতিথি পাখির টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২ সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ; পরীমনিকে ক্ষমা চাইতে বললেন হিরো আলম! আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু ইরানি হামলার শঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি ঘাঁটি থেকে সরানো হলো মার্কিন বিমান সরাইলে ২২টি উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর করলেন জেলা পরিষদ প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারিদের না ধরার আবদার করেছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। টেকনাফে যৌথ অভিযানে গ্রেপ্তার ১, কারাদণ্ড ৫ জনের ধর্মপাশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ:: খুলনায় অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ গাজায় ত্রাণে বাধা: ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরব পাকিস্তানের প্রধানমন্ত্রী দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড সরাইলে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,
টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড

  • আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০২:২০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০২:২০:১৬ পূর্বাহ্ন
টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড টেকনাফে সরকারি কাজে বাধা, দুই রোহিঙ্গার কারাদণ্ড
কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোহসেনা বেগম (৪৫) ও সৈয়দুর রহমান (২১)। তাঁদের মধ্যে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ এপিবিএনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নয়াপাড়া নিবন্ধিত এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় ক্যাম্পের ই-ব্লকে পৌঁছায়। এ সময় ওই দুই ব্যক্তি টহল দলের পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেন এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ করা হয়।
পরে এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁদের আটক করেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে মোহসেনা বেগমকে ছয় মাস এবং সৈয়দুর রহমানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরে দণ্ডপ্রাপ্ত দুজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত