দিনাজপুরের চিরিরবন্দর থানা থেকে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও ওয়ারেন্টভুক্তসহ মোট ১৩ জন আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেল ২টা ৩০ মিনিটে প্রিজনার ভ্যানে করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পাঠানো আসামিদের মধ্যে নিয়মিত মামলায় গ্রেফতারকৃত আসামি ৬ জন, মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামি ২ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন এবং ১ জন চোর রয়েছেন।
আসামিদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে প্রিজনার ভ্যানে করে দিনাজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে থানা থেকে রওয়ানা দেওয়া হয়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুন নবী জানায়, এলাকায় অপরাধ নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

মোঃ শরিফুল ইসলাম শাহ