<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। চিরিরবন্দরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড এতিম শিশুদের মুখে দোয়া, তারেক রহমানের জন্মদিনে রূপগঞ্জ ছাত্রদলের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন রাজধানীর শ্যামলীতে তাজা ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় বিমানের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ পটুয়াখালীতে আ.লীগ নেতার বাসায় আগুন, বাসে হামলা বিএনপির চাদরে সুবিধাবাদীরা, নোবিপ্রবিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের! আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ চিরিরবন্দরে নাশকতার ষড়যন্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার, আজ আদালতে সোপর্দ দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১, মামলা রুজু
ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৩:৪২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৩:৪২:৫০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৈধ ইটভাটার তুলনায় অবৈধ ইটভাটার সংখ্যা আশঙ্কাজনক হারে বেশি। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় ১৪৮টি ইটভাটা রয়েছে,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৬১টি ইটভাটার, অথচ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে অন্তত ৮৭টি ইটভাটা নাই কোনো প্রশাসনের নজরদারি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা স্থাপন বা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে ইটভাটা স্থাপনের আগে জেলা প্রশাসন, বিএসটিআই, স্থানীয় ভূমি অফিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ডের বিধান থাকলেও বাস্তবে এসব আইনের তোয়াক্কা করছে না জেলার ইটভাটা মালিকরা। 
সরেজমিনে দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় অধিকাংশ ইটভাটা ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে। অনেক ভাটার আশপাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল, যা স্পষ্টভাবে আইনবিরোধী। 
অভিযোগ রয়েছে, প্রশাসনের নাকের ডগায় বৈধ ও অবৈধ সব ইটভাটাতেই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের কয়লা ও কাঁচা কাঠ। ফলে সৃষ্টি হচ্ছে ভয়াবহ বায়ুদূষণ। বিষাক্ত ধোঁয়ার কারণে আম, লিচু, নারিকেল, ধানসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আশপাশের বসতবাড়ির টিনশেড ঘরের চাল পর্যন্ত পুড়ে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে অব্যাহত বায়ুদূষণের ফলে শিশু, বৃদ্ধ ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জনস্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।
সংশ্লিষ্টদের মতে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর অভিযান ও আইনের যথাযথ প্রয়োগই পারে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক নাজিম হোসেন শেখ বলেন, অমরা কয়েক দিনের মধ্যে  নিয়মিত অভিযান পরিচালনা করব।ওনার কাছে আরো জানতে চাইলে তিনি জানান  গতকয়েক মাসের ভেতরে কোনো অভিযান পরিচালনা করা হয়েছে কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন,কিছু দিন আগে ও সরাইল উপজেলায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।
 

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।