<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1971655928565948" crossorigin="anonymous"></script>
ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। চিরিরবন্দরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড এতিম শিশুদের মুখে দোয়া, তারেক রহমানের জন্মদিনে রূপগঞ্জ ছাত্রদলের আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮ ইটভাটা অবৈধভাবে চালাচ্ছে প্রশাসন নিরন রাজধানীর শ্যামলীতে তাজা ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক বিশ্বসেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান ৬২ বছরে পদার্পণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় বিমানের জন্য আকাশসীমায় নিষেধাজ্ঞা আরও বাড়াল পাকিস্তান আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাজপথে প্রতিমন্ত্রী ইঞ্জি: এম.ইকবাল হোসাইন বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস চিরিরবন্দরে ১৩ আসামিকে দিনাজপুর আদালতে প্রেরণ রিয়াদে বিকট বিস্ফোরণ, বিমানবন্দরের কাছে ধোঁয়া বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ পটুয়াখালীতে আ.লীগ নেতার বাসায় আগুন, বাসে হামলা বিএনপির চাদরে সুবিধাবাদীরা, নোবিপ্রবিকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি ছাত্রদল নেতা জাহিদ হাসানের! আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ চিরিরবন্দরে নাশকতার ষড়যন্ত্র ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেফতার, আজ আদালতে সোপর্দ দলীয় প্রভাব খাটিয়ে পৌরকর ফাঁকি ও প্রশাসনের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ যুবদল নেতা জাবেদের বিরুদ্ধে দিনাজপুরের চিরিরবন্দরে ৫৫ গ্রাম গাঁজাসহ আটক ১, মামলা রুজু
চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৭-১০-২০২৬ ০১:৩৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৬ ১২:৫৯:০৭ অপরাহ্ন
চিরিরবন্দরে ১ পিস ইয়াবাসহ যুবক আটক: মোবাইল কোর্টে ১ বছরের কারাদণ্ড দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ারুল ইসলাম (৩২) নামের এক ইয়াবা সেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ারুল ইসলাম (৩২) নামের এক ইয়াবা সেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
‎
‎পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎​মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় চিরিরবন্দর থানাধীন ১ নম্বর নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামস্থ 'রশিদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশন'-এর উত্তর পাশে মহাসড়কের ফুটপাত থেকে তাকে আটক করা হয়।
‎
‎​দণ্ডপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার পাল্টাপুর গ্রামের মোঃ সহিদুল ইসলামের ছেলে।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম ১ নম্বর নশরতপুর ইউপি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল।
‎
‎অভিযানকালে রাণীপুর গ্রামের হাইওয়ের ফুটপাতে ১ পিস ইয়াবা ট্যাবলেট নিজ দখলে রাখা ও সেবনরত অবস্থায় আনোয়ারুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
‎
‎​বিষয়টি তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাবা শাহানা আফরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন।
‎
‎সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ড প্রদান করেন।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবী জানান, এলাকাকে মাদকমুক্ত করতে চিরিরবন্দর থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : E Somoy TV

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।