ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-৯৬ পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় আসামী হয়ে সরাইল থানার ওসির নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ, সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট দেবহাটায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা রাজধানীতে ডিএমপির বড় অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের সাবেক আইনজীবী সমিতির সম্পাদক কারাগারে সম্পত্তির জন্য বাবার লাশ রেখেই ভাই-বোনের বিরোধ দেশে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়লো , গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের মৃ*ত্যু ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা সুন্দরবনে সম্রাট বাহিনীর ডেরা থেকে চার জেলে উদ্ধার দুবলার চরের শুঁটকি অর্থনীতি ও পর্যটন: সম্ভাবনার আড়ালে অব্যবস্থাপনা কক্সবাজার সদর ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয়
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৭:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৭:০৯:৫১ অপরাহ্ন
লক্ষ্মীপুরে  ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার
লক্ষ্মীপুর সদর থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি আল আমিন ছৈয়ালকে (৩৮) নোয়াখালীর মাইজদী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ (সিপিসি-৩)। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সুধারাম মডেল থানাধীন মা ও শিশু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর মনোহন গ্রামের আবু ছৈয়ালের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ মে রাতে এক প্রবাসীর স্ত্রী প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি প্রসাধনকক্ষে (টয়লেট) যাওয়ার জন্য ঘরের বাইরে বের হলে, আগে থেকে ওত পেতে থাকা আল আমিন তাকে জোরপূর্বক একটি সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে দেশীয় অস্ত্রের (ছুরি) ভয় দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

এই ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় আল আমিনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল নোয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ।