ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে - বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর "দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন স্বজনকে হারিয়ে নির্বাক জিয়াদুল কবির ও কাজল রেখা বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা দুর্গাপূজায় গাইবান্ধায় ৬২৬ মণ্ডপে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে এসএআরবি-১৩ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ মক্কায় মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর। ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ। লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীতে ডিএমপির বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০,
যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০১:৫৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০১:৫৫:০৫ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন নামের এক গাড়িচালকের বাঁ চোখ নষ্ট হওয়ার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পুনরায় গ্রেপ্তার। 


আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দেন।

 বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।


এর আগে, গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আওলাদ হুসাইন আসামিদের এই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে প্রত্যক্ষ ভূমিকা পালনকারী এই দুই সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী বর্তমানে অন্য মামলায় কারাগারে আছেন এবং তদন্তে এই ঘটনার সাথে তাঁদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষ এর সপক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হন চালক মামুন। তাঁর শরীরের বিভিন্ন অংশ, মাথা ও বাঁ চোখে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বাঁ চোখটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই ঘটনায় পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার