ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে" দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এক মাস ধরে জমিয়েছেন পছন্দের শাড়ি :ব্যারিস্টার রুমিন ফারহানার জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি 'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা ছাড়ছেন ইশরাক, দল না চাইলেও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে - বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর "দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন স্বজনকে হারিয়ে নির্বাক জিয়াদুল কবির ও কাজল রেখা বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা
জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:১৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:১৩:৩৩ অপরাহ্ন
জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের ক্ষতের মাঝেই নতুন ধাক্কা খেল বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) আইসিসির শাস্তির মুখে পড়তে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ম্যাচ চলাকালীন সব ধরনের সময়ছাড় বিবেচনা করার পরও বাংলাদেশ দল বোলিংয়ে নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার পিছিয়ে ছিল।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, স্লো ওভার রেটের কারণে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম একাদশে থাকা সব ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া এই স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি বাংলাদেশ দল সরাসরি মেনে নিয়েছে। ফলে এই বিষয়টি নিষ্পত্তিতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।





















































নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!

কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!