ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে" দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এক মাস ধরে জমিয়েছেন পছন্দের শাড়ি :ব্যারিস্টার রুমিন ফারহানার জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি 'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা ছাড়ছেন ইশরাক, দল না চাইলেও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড, জামায়াত করেছে দ্বিতীয় বিয়ে - বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী গুরুতর আহত, চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর "দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা সবার উৎসব" রিজভী বিয়ের দাওয়াত না পেয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, আনন্দবাড়িতে রক্তক্ষয়ী ট্র্যাজেডি আমতলীর কবিরের পরিবারে শোকের মাতম, আগুনে গেল ছেলে-মেয়ে-নাতি কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে তিন স্বজনকে হারিয়ে নির্বাক জিয়াদুল কবির ও কাজল রেখা বিএনপির চেয়ারম্যান না হলে বরাদ্দ নয়: চিফ হুইপের বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের বসুরহাটে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান ‘গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়’: রুমিন ফারহানা বাঘারপাড়ায় উৎসবের আমেজে শুরু হলো শারদীয় দুর্গাপূজা
কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!

কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!

  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:৪২:০৮ অপরাহ্ন
কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!
কুষ্টিয়ার মিরপুরে নিজের দুই দিন বয়সী শিশুপুত্রকে ২৫ হাজার টাকায় বিক্রি করে চুরির নাটক সাজানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তদন্তে নেমে ঘটনার মূল রহস্য উদঘাটন করে এবং রোববার রাতে উপজেলার বহলবাড়িয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন রোববার দুপুরে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি দাবি করেন, মিরপুরের একটি বেসরকারি ক্লিনিক থেকে তার দুই দিন বয়সী ছেলেসন্তানটি চুরি হয়ে গেছে।
অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে মিরপুর থানা-পুলিশ। তদন্তের একপর্যায়ে পরিবারের সদস্যদের বক্তব্যে অসংগতি দেখা দিলে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পরিবারের সদস্যরা নবজাতক বিক্রির বিষয়টি স্বীকার করেন।
পুলিশ জানায়, শিশুটির বাবা আলাউদ্দিন ও মা সিমা খাতুনসহ পরিবারের কয়েকজন সদস্যের সম্মতিতে ২৫ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করা হয়েছিল। উপজেলার নওদা খাদিমপুর গ্রামের আনিস নামের এক পল্লিচিকিৎসক শিশুটিকে কিনে নেন। জিজ্ঞাসাবাদে ওই পল্লিচিকিৎসক জানান, নিজের কোনো সন্তান না থাকায় লালন-পালনের উদ্দেশ্যে তিনি শিশুটিকে নিয়েছিলেন।
তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, শিশুটিকে পরবর্তীতে আরও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই চুরির নাটক সাজানো হয়ে থাকতে পারে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, "বিষয়টি জানার পর দ্রুত তদন্ত করে নবজাতককে উদ্ধার করে মায়ের হেফাজতে দেওয়া হয়েছে। সন্তান বিক্রির পর চুরির নাটক সাজিয়ে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছিল। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা শাহীন খসরু জানান, ঘটনাটি প্রশাসন খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!

কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক!