ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন, স্পেনের রাজপরিবারের বিশেষ সম্মাননা পাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি হরমুজ প্রণালি ও গাজা পরিস্থিতি: কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান নোয়াখালীর সুবর্ণচরে শিম ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ৪০ লাখ কৃষক পাবেন বিশেষ 'কৃষক কার্ড', মোবাইল ফোনেই মিলবে বৃষ্টির পূর্বাভাস নোয়াখালীতে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় নিজের সন্তান বিক্রি করে বাবার চুরির নাটক! "আমার মাদকবিরোধী অভিযান চলমান থাকবে" দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এক মাস ধরে জমিয়েছেন পছন্দের শাড়ি :ব্যারিস্টার রুমিন ফারহানার জিম্বাবুয়ের কাছে হারের পর আইসিসির জরিমানার মুখে বাংলাদেশ পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বেতাগীতে জমি বিরোধে শিশুকে মারধরের অভিযোগ, মামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি 'স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক': নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা ছাড়ছেন ইশরাক, দল না চাইলেও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা যাত্রাবাড়ীতে মামলায় আনিসুল ও পলক ফের গ্রেপ্তার
বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:৪১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:৪১:২৯ অপরাহ্ন
বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে এসে বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের ধাওয়া ও গণপিটুনিতে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি ছিলেন। 

স্থানিয় সূত্রে জানা গেছে, সকালে কালিগঞ্জ বাজারের একটি চায়ের দোকানের সামনে একটি অটোরিকশা এসে থামে। গাড়িটি থেকে বোরকা পরিহিত চার যুবক নেমে পরপর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেলে তারা ধারালো অস্ত্র নিয়ে বাজারে বসে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন চৌকিদার ও জহির চৌকিদারের ওপর হামলা চালায়।

হামলার পর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সাহসিকতার সাথে হামলাকারীদের ধাওয়া করে। এ সময় তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাইজুল সরদারকে আটকে গণপিটুনি দেয় জনতা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহতদের মধ্যে মহাসিন চৌকিদার ও জহির চৌকিদার আপন দুই ভাই। তাদের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোরকা পরিহিত চারজন অতর্কিত এই হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ইতিমধ্যে নিহত তাইজুলসহ সাইফুল ও আলামিন নামের তিনজনকে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তবে এর পেছনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪

বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪