ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা: মাদারীপুরে গণপিটুনিতে যুবক নিহত, আহত ৪ জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি: বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট সাময়িক বন্ধ সরাইলের মলাইশে সম্প্রীতির আবহে বিজয় দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন, স্পেনের রাজপরিবারের বিশেষ সম্মাননা পাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি হরমুজ প্রণালি ও গাজা পরিস্থিতি: কাতার-ফ্রান্সের যৌথ আহ্বান নোয়াখালীর সুবর্ণচরে শিম ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ৪০ লাখ কৃষক পাবেন বিশেষ 'কৃষক কার্ড', মোবাইল ফোনেই মিলবে বৃষ্টির পূর্বাভাস
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৬:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৬:২৯:২৭ অপরাহ্ন
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫
জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকও রয়েছেন।
শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া ও লাউচাপড়া এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭৩ হাজার টাকা। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ১৫০ সিসির সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে চক্রের আরও এক সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং বকশীগঞ্জের নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
রোববার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের জামালপুর আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারির পেছনে যত প্রভাবশালীই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫