ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী দুর্গাপুরে ব্যস্ত গাছিরা: শুরু হয়েছে শীতের আগমনে খেজুরের রস সংগ্রহের উৎসব তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিএনপি ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মক্তবে কিশোরীকে ধর্ষণ: জামালপুরে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড টানা তিন দিন বন্ধের পর সচল ব্যাংকগুলোর ওয়েবসাইট, লেনদেন ছিল স্বাভাবিক জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৫ মাদক বিক্রি ও সেবনের দায়ে রূপগঞ্জের ১২ জনকে বিনাশ্রম কারাদণ্ড ১০টি হাঁসের ডিম দিয়ে শুরু, এখন ১৬ একর খামারের মালিক বিবি রহিমা সরাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত ১৫, সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান, কাঁকড়া চালকের কারাদন্ড ফুটওভারব্রিজ নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে রূপগঞ্জে মানববন্ধন, ফটকে ভাঙচুর বেতাগীতে ১৫০ পিস ইয়াবাসহ সাবেক কৃষকদল নেতা গ্রেপ্তার ধামরাইয়ে এসআই কাওছারের নেতৃত্বে ৪ ডাকাত গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ ২ জন আটক, ৩ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পিএইচপি ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ, সাইবার ঝুঁকির সতর্কতা সাংবাদিক ও প্রশাসনকে পেটানোর হুমকি: জামালপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার
আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৮:৫২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৮:৫২:৪৯ অপরাহ্ন
আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা আকামা ও ভিসার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা
সৌদি আরবে অবস্থানরত এবং দেশটিতে যাতায়াতকারী বাংলাদেশি প্রবাসীদের আকামা (বসবাসের অনুমতিপত্র) ও ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বিশেষ বিবেচনায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। মেয়াদোত্তীর্ণ আকামা ও ভিসাসংক্রান্ত জটিলতা নিরসনে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকার নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলেছে।
সম্প্রতি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কর্মস্থলে ফিরতে বাধাগ্রস্ত হওয়া বাংলাদেশিদের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতোমধ্যে প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সৌদি আরবের এক উপমন্ত্রী জানিয়েছিলেন, কোনো বাংলাদেশি কর্মীর নিয়োগকর্তা (কফিল) যদি আকামা নবায়ন না করেন, তবে কর্মীরা নতুন নিয়োগকর্তার অধীনে তা নবায়নের সুযোগ পাবেন। সরকারের এই উদ্যোগের ফলে প্রবাসী কর্মীদের আকামা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছেন, আকামার মেয়াদ শেষ হলেই সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সৌদি আরবে প্রবেশের অনুমতি মিলবে—এমন কোনো নিশ্চয়তা নেই। ভিসার ধরন, প্রবেশের অনুমতি এবং সৌদি আরবের কার্যকর নিয়ম অনুযায়ী এই প্রক্রিয়া ভিন্ন হতে পারে।
তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই সংশ্লিষ্ট সৌদি দূতাবাস, নিজ নিজ নিয়োগকর্তা অথবা অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে ভিসা ও আকামার বর্তমান অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : মো: শাহাদাত হোসাইন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত

কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত